IMG-LOGO

শুক্রবার, ২০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা বুলেটপোরশায় প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণকুষ্টিয়ায় ন/ব/জা/ত/কে/র ব/স্তা/ব/ন্দি লা/শ উদ্ধার১৯নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চান রুমনক্যান্সার আক্রান্ত হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতাবাগমারায় পীরগঞ্জ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতফুলবাড়ীতে ৫২৩ জন দুস্থ্য ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদাননিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণরাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরাফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারদুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ
Home >> রাজশাহী >> রাজশাহীতে ১১ জুয়াড়ি আটক

রাজশাহীতে ১১ জুয়াড়ি আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১১ জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটের দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগান এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার আমবাগান দড়িখরবনা এলাকার মৃত শরিফ শেখের ছেলে রাকিবুল ইসলাম কমল (৩৫), সপুরা শালবাগান এলাকার মৃত মাজেদার রহমানের ছেলে সুমন সরকার (৩৮), কাদিরগঞ্জ এলাকার হযরত আলী ছেলে বাবু (৩৮), দড়িখরবনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে কামরুল হাসান রনি (৩৫), নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার হানিফের ছেলে শাহ আলাম পাপ্প (৩২), শালবাগান এলাকার মৃত মোশারফের ছেলে আমিনুল ইসলাম আমিন (৩৯), নগরীর হাজরাপুকুর ডাবতলা এরাকার মৃত আওয়ালের ছেলে গিয়াস (৪০), ছোট বনগ্রাম এলাকার রবিউলের ছেলে আনোয়ার হোসেন (৪৫), বাররাস্তা বাচ্চুর মোড় এলাকার মৃত ফরজ খানের ছেলে রিংকু ওরফে বয়া (৩৮), আসাম কলোনী এলাকার গফুরের ছেলে রাজ্জাক (৩৩) ও নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে বসির (৩২)। এ সময় আসামীদের কাছ থেকে ৮৯ সেট তাস ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, নগর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শালবাগান এলাকার একটি টিনসেড ঘরের মধ্যে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করে। সেখান থেকে তাস ও টাকা উদ্ধার করা হয়। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728