ধূমকেতু প্রতিবেদক : জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তাহেরপুর পৌর নবনির্বাচিত মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বুধবার বিকালে শ্রদ্ধা নিবেদনের সময় মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের সাথে ছিলেন রাসিক কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন ও আনোয়ার হোসেন আনার, তাহেরপুর পৌর আওয়ামী লীগ সভাপতি মনসুর মৃধা, তাহেরপুর পৌর নবনির্বাচিত ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল খাঁ, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলম সরকার, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্তিক সাহা, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিন্টু পিয়াদা, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সমশের আলী, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজ উদ্দীন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদ সরদার, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রইচ উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর সরকার। শেষে নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মুনাজাতে অংশ নেন।


