IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> চ্যাম্পিয়ন ল্যাবরেটরি হাই স্কুল, রানারআপ সরকারি বালিকা বিদ্যালয়

চ্যাম্পিয়ন ল্যাবরেটরি হাই স্কুল, রানারআপ সরকারি বালিকা বিদ্যালয়

ধূমকেতু প্রতিবেদক : ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২১’ এর রাজশাহী জেলা পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের সভাপতিত্বে ও সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন, সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

উদ্বোধনীতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

ফাইনাল বিতর্কে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গভ: ল্যাবরেটরি হাই স্কুল। গভ: ল্যাবরেটরি হাই স্কুলের হয়ে বিতর্কতে অংশ নেন সৈয়দ সিনদীদ আহমেদ, হাসান আদীব রূপন ও সানজাদ বিন আনোয়ার। অন্যদিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে বিতর্কে অংশ নেন তাসনিয়া তুজাহিম অহনা, তাসমিয়া আখতার প্রাপ্য এবং নায়মা তাসনিম আভা। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সানজাদ বিন আনোয়ার। রাজশাহী নগরীর মোট আটটি বিদ্যালয় এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার সেমিফাইনালে সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল গভ: ল্যাবরেটরি হাই স্কুল এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল রাজশাহী কলেজিয়েট স্কুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-০২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, বিতর্ক জ্ঞান চর্চার অনুষ্ঠান। যেকোন ইস্যুতে যেমন বিজ্ঞান, সাহিত্য, সমাজ বিষয়ে বিতর্কের মাধ্যমে জ্ঞান চর্চা হয়। আমরা আমাদের নতুন প্রজন্মকে যদি জ্ঞান চর্চার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে জাতি উপকৃত হবে। আমাদের শিক্ষাটা জ্ঞানের জন্য। শিক্ষাপ্রতিষ্ঠান সৌন্দর্যের জন্য নয়, জ্ঞানের জন্য। আমরা জ্ঞান চর্চার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাই। সেখানে যখন জ্ঞান চর্চা থাকে না, তখন সেই প্রতিষ্ঠানের মূল্য ও তাৎপর্য থাকে না। আমাদের মতে অনেক মাধ্যমে এবং অনেক উপায়ে জ্ঞান চর্চা করতে হবে। স্কুল কলেজের পাঠ্যপুস্তকে শুধু জ্ঞান চর্চা হবে এমনটি না, বিতর্কের মাধ্যমেও জ্ঞান চর্চা হবে। সমকালের এমন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান সাংসদ বাদশা।

রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, একটি জাতি সমৃদ্ধ হওয়ার জন্য এবং একটি রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়ার জন্য জ্ঞানচর্চা অত্যন্ত জরুরি। এই কাজটা সমকাল বরাবর করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এই আয়োজন আমাদের শিক্ষার্থীদের মাঝে জ্ঞান চর্চার আগ্রহ বাড়িয়ে তুলবে। এর মাধ্যমে তারা সুনাগরিক হয়ে উঠবে এবং দেশ ও মানুষের কল্যাণে তথা রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবে।

ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। অন্য রাউন্ডে মডারেটর হিসেবে ছিলেন সাবেক বিতার্কিক কাওসার হোসাইন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, সমকাল সুহৃদ আরিফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, লিখন আহমেদ, তোফাজ্জল ইসলাম, রুবাইয়া জান্নাত বৃষ্টি, ফারহানা রাখা, রফিক রোহান শাহ, রেদওয়ান আহমেদ, হাদিউল ইসলাম।

অনুষ্ঠানে রাজশাহী বিশ^বিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল কলেজ শাখা সুহৃদ সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31