IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> বাগমারায় ধলার বিলে মাছ চাষ প্রকল্পের বানাকেটে মাছ চুরির অভিযোগ

বাগমারায় ধলার বিলে মাছ চাষ প্রকল্পের বানাকেটে মাছ চুরির অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ধলার বিল মৎস্যচাষী সমিতির মাছচাষ প্রকল্পের বানাকেটে বিপুল পরিমান মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। মাছ চুরির ক্ষতিপূরণ চেয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে ধলার বিল মৎস্যচাষী সমিতির সভাপতি আনিছুর রহমান।

জানাগেছে, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধলার বিলে বেশ কয়েক বছর থেকে স্থানীয় জমির মালিকরা মাছচাষ করে আসছিল।

দীর্ঘদিন মাছ চাষ করে আসলেও নতুন করে দুটি পক্ষের আবির্ভাব ঘটে ওই ধলার বিলে। হাজার বিঘার অধিক মাছ চাষকৃত জলাশয়কে উভয় পক্ষের মধ্যে উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় চেয়ারম্যান মিলে অর্ধেক করে ভাগ করে দেয়। বিলের মাঝখানে বাঁশের তৈরি বানা দিয়ে পশ্চিম ধারে ধলার বিল মৎস্যচাষী সমিতির এবং পূর্বধার অপর পক্ষ পাইকপাড়া গ্রামের আনিছুর রহমান, জাফর আলী, এমরান আলী, জেকের আলী, আসাদুর রহমান, রেজাউল করিম, সোবহান আলী, ধামন কামনগর গ্রামের বয়েন উদ্দীন সহ বেশ কয়েজন মিলে মাছ চাষ শুরু করে।

রাতের আঁধারে সেই বানার বিভিন্ন স্থানে কেটে পারা স্থাপনের মাধ্যমে সুকৌশলে পূর্বদিকের পক্ষ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ চুরি বা তাদের দিকে পার করে নিয়েছে। বানা কেটে মাছ চুরির ঘটনায় এলাকা চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি প্রথমে স্থানীয় চেয়ারম্যানকে জানানো হলে তিনি মিমাংসার উদ্যোগ নেন এবং একটি লিখিত অভিযোগ দায়েরের কথা বলেন। সেই মোতাবেক ধলার বিল মৎস্যচাষী সমিতির পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

ধলার বিল মৎস্যচাষী সমিতির সভাপতি আনিছুর রহমান বলেন, চলতি বছর আগামী ১০ বছরের জন্য বিলের উপরের জমিগুলোতে বিনামূল্যে কৃষককে ধান চাষের ব্যবস্থা করা হয়ে থাকে আর বিলের একদম নিচে যে জমিগুলো আছে সে গুলোর টাকা দিতে হয়। প্রতি বছর এখান থেকে প্রায় এক কোটির অধিক টাকার মাছ বিক্রয় হয়ে থাকে। বর্তমানে ধলার বিল মৎস্যচাষী সমিতির পক্ষ থেকে লাখ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিলের পানিতে অবমুক্ত করা হয়েছে। সেই পোনা মাছ নিয়ে নতুন স্বপ্ন দেখছিলেন মৎস্যচাষীরা। তাদের সেই স্বপ্নকে নষ্ট করতে বানাকেটে রাতারাতি মাছ চুরি করছে প্রতিপক্ষের লোকজন।

এ ব্যাপারে শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক বলেন, বানাকেটে পারা স্থাপনের মাধ্যমে মাচ চুরির ঘটনায় ধলার বিল মৎস্যচাষী সমিতির পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি স্থানীয় ভাবে উভয় পক্ষকে ডেকে মিমাংসার ব্যবস্থা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31