IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সাবেক স্বামীকে বেধেঁ মারপিট ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ

সাবেক স্বামীকে বেধেঁ মারপিট ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার সুইটি খাতুন এখন তৃতীয় স্বামীর ঘরে। পরকীয়া প্রেমের টানে সুইটি খাতুন (২৯) নামে ওই গৃহবধূ বিদেশ ফেরত এক যুবকের সাথে উধাও হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর সুইটি খাতুন দ্বিতীয় স্বামীকে ৩ মাস আগের বিচ্ছেদ বা তালাক নোটিশ প্রেরণ করেছে। এদিকে সুইটি খাতুনের পিতা মুনতাজ আলী, ভাই সাগর আলীসহ কতিপয় দুস্কৃতিকারী দ্বিতীয় স্বামী শাহিনুর রহমানকে জোরপুর্বক মুখ বেধেঁ মারপিট করে ২ শত টাকার ফাঁকা স্ট্যাম্পের উপর স্বাক্ষর নিয়ে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করছে। এ ঘটনায় শাহিনুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌর সভার কর্ণিপাড়া মহল্লার শাহিনুর রহমান গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামের মুনতাজ আলীর কন্যা সুইটি খাতুনের সাথে দুই লক্ষ টাকা দেন মহুর ধার্য্য ২০১৮ সালের ২৬ এপ্রিল মাসে বিয়ে হয়। উভয়ের মধ্যে দীর্ঘ দিন ঘর সংসার চলে। বিয়ের ৩ বছর পর সুইটি খাতুন প্রেমের ফাঁদে পা দিয়ে কৌশলে বাড়ি থেকে নগদ টাকা পয়সা ও সোনার গহনা নিয়ে পাশ্ববর্তি নওগাঁর মান্দা উপজেলার ফয়তাপুর গ্রামের বিদেশ ফেরত আব্দুল মমিনের (২৯) সাথে পালিয়ে যায়। পালিয়ে যাবার পর তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। বিষয়টির কয়েক দিন পর সুইটি খাতুন ৩ মাস আগের তারিখ দিয়ে বিবাহ বিচ্ছেদের তালাক নামা নোটিশ স্বামী শাহিনুরকে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সুইটি খাতুন ইতো পূর্বে একই ভাবে বিয়ের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়ে সুকৌশলে আগের স্বামীকে ছেড়ে দেয়। একই ভাবে দ্বিতীয় স্বামীকেও। এদিকে দ্বিতীয় স্বামীর সাথে সংসার করলেও পূর্বের মতো পরকীয়ায় জড়িয়ে পড়ে সুইটি খাতুন। দ্বিতীয় স্বামীকে বø্যাক মেইল করার জন্য নাটক সাজাই সুইটি। স্বামীর সাথে সংসার করা অবস্থায় তিন মাস পূর্বে তালাক প্রদান করেন। তিন মাস আগে তালাক দিলেও তৃতীয় স্বামীর কাছে যাওয়ার আগ পর্যন্ত সেটার বিষয়ে কোন কিছুই জানাননি সুইটি খাতুন। পারকীয়ার টানে উধাও হওয়ার কিছু দিন পরে দ্বিতীয় স্বামী শাহিনুর রহমানের নিকট পৌঁছায় সুইটির দেয়া তালাম নামা।

এই ঘটনার পর গত ১৪ ফেব্রæয়ারী শাহিনুর তাহেরপুর হতে বাসা ফেরার পথে সন্ধ্যায় রামরামা সড়কের উপর তাকে একা পেয়ে নিখোঁজ সুইটি খাতুনের পিতা মুনতাজ আলী, ভাই সাগর আলীসহ ৪/৫ জন দুস্কৃতিকারী জোরপুর্বক মুখ বেধেঁ মারপিট করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ২ শত টাকার ফাঁকা স্ট্যাম্পের উপর স্বাক্ষর নেয় এবং তাকে ভয়ভীতি দেখায়। এ সময় হঠাৎ করে স্থানীয় জানিপুর মহল্লার সাহাদত আলীর ছেলে ফরিদ হোসেন ও দরগামাড়িয়া মহল্লার গোলাম হোসেনের ছেলে লিটন মিঞা এগিয়ে আসলে দুস্কৃতিকারীরা চলে যায়। এই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তায় ভোগছেন। এছাড়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁকা ২ শত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে প্রতিপক্ষ তাকে ফাঁসাতে পারে এমন আশংকায় ভোগছেন শাহিনুর রহমান ও তার পরিবার। এ ঘটনার সুষ্ঠ তদন্ত পুর্বক বিষয়টি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে শাহিনুর রহমান। সেই সাথে দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জোরপুর্বক স্বাক্ষর নেয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31