ধূমকেতু প্রতিবেদক, রাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহŸায়ক রিদম শাহরিয়ারের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যেখানে ড. শামছুজ্জোহার মত শিক্ষক শিক্ষার্থীদের জন্য জীবন দিয়েছেন সেখানে ছাত্রের গায়ে রক্ত ঝরলেও জাবির প্রক্টর বলেন ক্যাম্পাসের বাইরে হামলার দায়ভার আমরা নিবনা। এই দায়ীত্বহীন বক্তব্য বলে দেয় যে তার প্রক্টরে পদে থাকার যোগ্যতা নেই। বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের উদাসীনতার ফলে আমরা নিরাপদহীনতায় ভুখছি।
শিক্ষার্থীরা আরো বলেন, মসজিদ মাইকে ঘোষনা দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় মাফিয়ারা জাবি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তারপরেও প্রসাশন কোন দায়িত্ব নিচ্ছে না। যে শিক্ষার্থীর কারনে আমরা রাষ্ট্র কাঠামো দার করতে পেরেছি সে ছাত্র আজ মূল্যহীন। করোনার অযুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে এর একটাই কারণ বিশ্ববিদ্যালয় খুলে দিলে শিক্ষকদের অনিয়ম, দুর্নীতি, লুটপাটের মুখোশ উন্মেচিত হবে।
এসময় শিক্ষর্থীরা বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর বর্বোরচিত হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের মেডিকেলের আর্থিক খরচ সহ যাবতীয় দায়ভার জাবি প্রসাশনকে নেয়ার দাবি জানান।


