IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> গণতন্ত্র চাওয়ায় বিএনপির ১৪ নেতা বহিষ্কার!

গণতন্ত্র চাওয়ায় বিএনপির ১৪ নেতা বহিষ্কার!

বিএনপি

বিএনপি লোগো। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : দলে গণতন্ত্র চাওয়ার কারণে গত এক মাস ২২ দিনে ১৪ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কারের পর এই নেতাদের আত্মপক্ষ সমর্থনে কোনো ধরণের ব্যাখ্যা দেয়ারও সুযোগ দেয়া হয়নি। এমনকি বহিষ্কারের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাও দেয়নি দলটি।

বহিষ্কারের কারণ হিসেবে দলটি বলছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে এই ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মির্জা আল মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করছে।

বহিষ্কারের বিষয়ে বাংলাদেশ জার্নালের সঙ্গে কথা হয় মির্জা আল মাহমুদের সঙ্গে। তিনি বলেন, গণতন্ত্র চাই। এটাই আমার অপরাধ। অন্য কোনো অপরাধ নেই। আর আমাকে বহিষ্কারের কোনো ব্যাখ্যা দেওয়ারও সুযোগ দেয়া হয়নি। এরপরও আমি স্বতন্ত্র থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভোট করবো।

গত ১১ ফেব্রুয়ারি একই অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ফারুক এবং জাতীয়তাবাদী তাঁতী দল সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি রফিকুল আলম বাবুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এদিকে ৮ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌরসভার বিএনপি নেতা মো. রেজাউল করিম সরদারকেও দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি বগুড়া জেলার পাঁচ নেতাকেও বহিষ্কার করে বিএনপি। বহিষ্কৃত নেতারা হলেন- বগুড়া জেলার গাবতলী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাফর ইকবাল রেজা, সাবেক সদস্য মো. আব্দুল করিম, পৌর কৃষকদলের সাবেক সভাপতি মো. আইয়ুব হোসেন রাজু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাজেদুল আলম রাসেল এবং পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সুজন আহম্মেদ।

অন্যদিকে গত ২১ জানুয়ারি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরাকেও সবকিছু থেকে বহিস্কার করে দলটি।

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন হিরা বাংলাদেশ জার্নালকে বলেন, গত পৌরসভা নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের ৪৫ জনের মধ্যে আমাকে ৩৫ জন ভোট দিয়েছিল। কিন্তু হঠাৎ বিএনপির সাবেক এক প্রভাবশালী নেতার মাধ্যমে লেনদেন করে আরেকজন ঢাকা থেকে মনোনয়ন নিয়ে আসেন। তখন আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করি। এই অভিযোগেই আমাকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, আমি নির্বাচন করেছি, কারণ কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দিয়েছে তাকে স্থানীয় নেতারা চাচ্ছিলেন না। আমাকে চাচ্ছিলেন।

গত ১১ জানুয়ারি একই অভিযোগে দিনাজপুর জেলার বিরামপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি মো. শফিকুর রহমান রতনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া গত ১০ জানুয়ারি একই অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন এবং সদস্য মো. লেয়াকত আলীকেও বহিষ্কার করা হয়।

একই দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমানকে দলে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে সতর্ক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলাদেশ জার্নালকে বলেন, দল থেকে যখন বহিষ্কার করা হয় তখন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই করা হয়। অন্য আর কোনো কারণ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31