IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> রাকিবের সব অভিযোগ মিথ্যা দাবি তামিমার!

রাকিবের সব অভিযোগ মিথ্যা দাবি তামিমার!

ধূমকেতু নিউজ ডেস্ক : আলোচিত-সমালোচিত ক্রিকেটার নাসির হোসাইনের স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে মামলা করেছেন রাকিব হাসান। নিজেকে তামিমার স্বামী দাবি করে রাকিবের দাবি, তামিমা তাকে ডিভোর্স না দিয়েই নাসির হোসাইনকে বিয়ে করেছেন। এমনকি তাদের একটি কন্যা সন্তানও আছে।

এর জবাবে- রাকিব হাসান যা বলছেন সবই মিথ্যা বলে দাবি করেছেন নাসির হোসাইনের স্ত্রী তামিমা তাম্মি। আজ বুধবার বনানীতে এক সংবাদ সম্মেলন করে, অনেক আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে বলেও দাবি করেছেন তামিমা তাম্মি।

তিনি বলেন, ‘রাকিব হাসানের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমাদের একটা মেয়েও আছে। এসবই সত্য। কিন্তু আমি তাকে ২০১৬ সালেই ডিভোর্স দিয়েছি।’

একমাত্র মেয়ের প্রসঙ্গে তামিমার দাবি, জন্মের পর থেকে একমাত্র মেয়েকে নিজের কাছেই রাখেন এবং ডিভোর্সের পর সব সময় মেয়ের খোঁজ নেন সব বিষয়। তবে, ২০১৯ সালে রাকিব হাসান মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে ওকে নিয়ে যায়।

মেয়ের ৬ বছর বয়স পর্যন্ত নিজের কাছেই ছিল দাবি করে এই কেবিন ক্রু আরও বলেন, ‘মেয়ের ৬ বছর বয়স পর্যন্ত অর্থাৎ ২০১৯ সাল পর্যন্ত আমার কাছেই ছিল। আমি আমার মেয়ের ফিট হওয়া, পড়াশোনাসহ সব কিছুই দেখেশোনা করেছি। আমাদের মধ্যে সব সময় যোগাযোগ হয়েছে। কিন্তু ২০১৯ সালে মেয়ের সঙ্গে ওর বাবা দেখা করবে বলে তাকে আমার কাছ থেকে নিয়ে যায়।’

সংবাদ সম্মেলনে তামিমা

এর আগে আজ (২৪ ফেব্রুয়ারি) সকালেই ক্রিকেটার নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করা হয়। ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে এ মমলা দায়ের করা হয়।

এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে নিজেকে তামিমার স্বামী দাবি করে রাকিব হাসান নামে এক ব‌্যক্তি বাদী হয়ে ওই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে নথি পর্যালোচনা শেষে পিবিআইকে মামলা তদারকি করার আদেশ দেন।

মামলা দায়েরের পর রাকিব নিজেই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন।

মামলায় আরও বলা হয়, তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশু কন্যা মানসিক বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে।

এদিকে, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তুমুল আলোচনা-সমালোচনা, তখন এতে আরও নতুনমাত্রা যোগ করেন নাসিরের সাবেক প্রেমিকা মডেল সুবাহ শাহ হুমায়রা। এমনকি রাকিবকে মামলা চালানোর জন্য যাবতীয় খরচও সে বহন করার ঘোষণা দিয়েছে লাইভে এসে।

তিনি বলেন, রাকিব ভাইয়ের হয়তো এখন নাসিরের চেয়ে টাকা পয়সা কম। তাই আমি তাকে নাসির-তামিমার বিরুদ্ধে মামলা চালানোর জন্য যাবতীয় খরচ দিবো। যতখানি সহযোগিতা করা দরকার আমি করব। কারণ, আমি এর বিচার চাই, আমি চাই এই রকম নির্লজ্জ-বেহায়াপনার শাস্তি হোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31