IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> বিনোদন >> যৌনপল্লীর মালকিন আলিয়া : প্রশংসায় মেতেছে বলিউড

যৌনপল্লীর মালকিন আলিয়া : প্রশংসায় মেতেছে বলিউড


ধূমকেতু নিউজ ডেস্ক : জন্মদিনেই সঞ্জয় লীলা বানসালি প্রকাশ করলেন তার নতুন সিনেমার টিজার। সেখানে ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি চরিত্রে হাজির হয়ে চমকে দিয়েছেন আলিয়া ভাট। বলিউড মেতেছে তার বন্দনায়। এক ঝলকেই মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

টিজারে দেখা গেল কপালে বড় লাল টিপ। লম্বা বিনুনি। পরনে ঘাগরা, মাথা ঢাকা ওড়নায়। চেয়ারের উপর পা তুলে বসে রয়েছেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ওরফে আলিয়া ভাট।

নিজের ইনস্টাগ্রাম পেজে ‘গাঙ্গুবাঈ’য়ের পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী। যা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। প্রশংসা করছেন শাহরুখ খানের মতো বলিউড তারকারাও। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন আলিয়া ভাটকে।

বুধবারই দর্শকদের চমকে দেবেন বলে আগেই ঘোষণা করেছিলেন সঞ্জয় লীলা বানসালি। আর করেছেনও তিনি। জন্মদিনের দিন সামনে এনেছেন এই ছবির টিজার।

হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সঞ্জয় তৈরি করেছেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। মুখ্য চরিত্রে আলিয়া ভাট। আর এই ছবির মাধ্যমেই অন্য এক আলিয়া ভাটকে পেতে চলেছেন সিনেপ্রেমীরা।

ষাট দশকের কামাথিপুরা যৌনপল্লীর প্রভাবশালী মালকিনের জীবনের উপর তৈরি হয়েছে এই ছবি। এটি পরিচালকের দশ নম্বর ছবি। আলিয়া ছাড়াও অনান্য চরিত্রে রয়েছেন অজয় দেবগণ, ইমরান হাশমি, হুমা কুরেশির মতো অভিনেতা-অভিনেত্রীরা।

আগামী ৩০ জুলাই মুক্তি পাবে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31