ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। রোববার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০২ জন, মোহপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০৪ জন, দুর্গাপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০২ জন, বাঘা থানা ০৬ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৫ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ স¤্রাট (২৪) এবং রানা ওরফে নুর (২৩) কে ৮৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
তিনি আরও জানান, বাগমারা থানা পুলিশ মনিরুল ইসলাম (৫৫) কে ০৩গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ রুবি বেগম (২৫) এবং আব্দুর রশিদ (৩৫) কে ১২ বোতল কোডিনযুক্ত মাদক ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


