IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> এমপির প্রচেষ্টায় স্বপ্ন পূরণ শ্রীপুরবাসীর

এমপির প্রচেষ্টায় স্বপ্ন পূরণ শ্রীপুরবাসীর

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে সাড়ে ৭ কিলোমিটার পাকা রাস্তা। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় রাস্তাটি সংস্কার কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মোহনগঞ্জ থেকে শ্রীপুর হয়ে বাগমারা থানার মোড় পর্যন্ত রাস্তাটি সংস্কার কাজ সম্পন্ন করা হল।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ১০ বছর পর চলাচল অনুপযোগী জরাজীর্ণ রাস্তাটি সংস্কার কাজ শুরু হয়। করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সন্ধ্যায় রাস্তাটির সংস্কার কাজ শেষ করা হয়েছে।

সঠিক এবং সুন্দর ভাবে রাস্তার কাজ সম্পন্ন করতে প্রতিনিয়ত রাস্তাটি সরেজমিন পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন।

রাস্তাটির সংস্কার কাজ শেষ হওয়ায় জনদূর্ভোগের হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয় লোকজন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছিল রাস্তাটি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এমপি এনামুল হকের প্রচেষ্টায় দ্রæত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাষক জিল্লুর রহমান, ঠিকাদার হাফিজুর রহমান প্রমুখ। খাঁন কনস্ট্রাশন এবং মোহনা এন্টার প্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তার সংস্কার কাজ করেন।

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান বলেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টা এবং দিক নির্দেশনায় জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির সংস্কার কাজ সুসম্পন্ন হয়েছে। ইউনিয়নবাসীর দীর্ঘ দিনের স্বপ্নপূরণ হল রাস্তাটির সংস্কার কাজের মধ্যে দিয়ে।

তিনি আরো বলেন, শ্রীপুর ইউনিয়নের অবশিষ্ট যে কাজ কয়েছে সেটাই দ্রæত সম্পন্ন করা আশ্বাস প্রদান করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। অন্যদিকে অবহেলিত শ্রীপুর ইউনিয়নবাসীকে আলোর পথে ফেরাতে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এমপি এনামুল হকের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান। সর্বদায় তিনি এলাকাবাসীর সেবায় এবং উন্নয়নে কাজ করে চলেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31