ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০৭ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০১ জন, দুর্গাপুর থানা ০৬ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০৪ জন ও বাঘা থানা ০৫ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের ০৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১২ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ শাহাদাত হোসেন ওরফে নাইম (২২) এবং সবুজ (২৫) কে ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
তিনি আরও জানান, তানোর থানা পুলিশ পিন্টু আলী (৩৮) কে ১০গ্রাম গাঁজা এবং কামরুল ইসলাম (৩৫) কে ১০লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ শফিকুল ইসলাম (৩০) কে ০১গ্রাম হেরোইন এবং শ্রী মদন মার্ডী (৪৫), শ্রী দুর্জয় সরদার(৩৫), শ্রী নমল দাশ(৫০) ও শ্রী কালু দাশ(৪৫) কে ২২২ লিটার চোলাইমদসহ আটক করে। বাঘা থানা পুলিশ শাহীন(৩৬) ও সুইট(২১) কে ০১লিটার ভারতীয় মদ এবং জামরুল ইসলাম ওরফে কালু(৩৫) কে ১০০গ্রাম গাঁজা ও ৪০০ মিঃ লিঃ চোলাইমদসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


