IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> ‘সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য লালন করতে হবে’

‘সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য লালন করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : আমাদের হারিয়ে যাওয়া লোক সংগীত লোকপালা যুগে যুগে ছিল এবং থিয়েটারের মাধ্যমে সাধারণ মানুষের মনে থাকবে। লোক সংস্কৃতির মাধ্যমে বাঙ্গালিরা ইতিহাস ঐতিহ্য লালন করেন। মৌলবাদীরা ভয় দেখিয়ে দেশের কোথাও সাংস্কৃতিক বন্ধ রাখতে পারবে না বলে জানান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ গ্রাম থিয়েটার পুঠিয়া শাখার আয়োজনে ১৬তম বাংলা লোকনাট্য উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ গ্রাম থিয়েটার পুঠিয়া শাখার আয়োজনে বাংলা লোকনাট্য উৎসবে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাঢী, পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ ডাঃ মনসুর রহমান, সংরক্ষিত মহিলা সাংসদ অ্যাড. আদিবা আনজুম মিতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রধান উপদেষ্টা অধ্যাপক হাসান আজিজুল হক ও তৌফিক হাসান ময়না।

এ সময় উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী বাংলা লোকনাট্য উৎসব রাজশাহীর পুঠিয়া ঐতিহাসিক রাজবাড়ী মাঠে শুরু হয়েছে। মরহুম সেলিম আল দীনসহ নিহত সকল সাংস্কৃতিক ব্যক্তিদের স্বরণে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয় সন্ধ্যা ৬টায়। এর আগে বিকেল ৩টায় গ্রামীণ লাঠি খেলা শুরু হয়। এরপর মঙ্গল শোভাযাত্রা রাজবাড়ি মাঠ থেকে পুঠিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় আলোচনা সভা শেষে রাজশাহীর ধ্রুপদালোক সংগঠনের নৃত্য পরিবেশনের পর গুনিজনদের মাঝে সেলিম আল দীন সম্মাননা পদক ১৪২৭ প্রদান করা হয়।

বাংলা লোকনাট্য উৎসব সমন্বয়কারী কাজী সাইদ হোসেন দুলাল বলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সবচেয়ে বড় অনুষ্ঠান শুরু থেকে পুঠিয়াতে হয়ে আসছে। আশির দশকে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মরহুম সেলিম আল দীন ও আমিসহ কয়েকজন মিলে গ্রাম থিয়েটার নামে দল গঠন করি। আর সকলের মতামতে ১৯৮৯ সালে প্রথম পুঠিয়া রাজবাড়ী মাঠে আনুষ্ঠানিক ভাবে উৎযাপন করা হয়। আমাদের গ্রাম থিয়েটার একটি সংগঠনই নয়, এটা গ্রাম বাংলার হাজারো বছর আগে হারিয়ে যাওয়া বিভিন্ন লোকপালা, লোক কথা, লোকনৃত্য, সঙযাত্রা, দেহতত্ত্ব, গম্ভীরা, লোকপালা, গীতিনাট্য, ও যাত্রাপালাসহ দেশী সাংস্কৃতি তুলে ধরা হয়।

এর মধ্যে আমাদের অনেক চড়াই উৎরাই পাড়ি দিতে হয়েছে। দীর্ঘ প্রায় ৩০ বছরের মধ্যে এবার আমাদের ১৬তম লোকনাট্য উৎসব উৎযাপন করা হচ্ছে। এর কারণ হিসাবে তিনি বলেন, অর্থ সংকটসহ নানা জটিলতায় প্রতিবছর অনুষ্ঠানটি উৎযান করতে পারিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31