ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০৫ জন, চারঘাট মডেল থানা ০৪ জন, বাঘা থানা ০৫ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১৩ জনকে মাদকদ্রব্যসহ ০২ জনকে গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ মারুফ হোসেন(২১), শাহু(২২) এবং আকবর আলী(৫০) কে ০২ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
তিনি আরও জানান, বাগমারা থানা পুলিশ আক্কাস আলী কে ০১লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ আবুদল করিম ওরফে সুইট(৩২), রহিদুল ইসলাম (২৫) এবং শুভ(২৩) কে ১০বোতল ফেন্সিডিলসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ তুখরেজুল(৪৮) কে ০৪বোতল ফেন্সিডিল এবং আব্দুল মান্নান(৪০), জনাব আলী(৩২) ও আশরাফ আলী(৫০) কে ১৫গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ শামীম হোসেন(৪০) কে ২৫গ্রাম হেরোইন এবং সবুজ হোসেন(২৭) কে ১৯০পিচ ইয়াবা ও ১.৫গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


