IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনায় ১ লাখ ৯৮ হাজার ৫২০ মার্কিনির মৃত্যু

করোনায় ১ লাখ ৯৮ হাজার ৫২০ মার্কিনির মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভাইসের প্রাদূর্ভাব যুক্তরাষ্ট্রে এই কমে আবার এই বাড়ে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশ কম মার্কিনি প্রাণ হারিয়েছেন। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে সুস্থতা বাড়লেও থেমে নেই সংক্রমণ। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টায় জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা নতুন করে ৩১ হাজার ৮৫৭ জন মার্কিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ লাখ ৮ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৯২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১ লাখ ৯৮ হাজার ৫২০ জনে ঠেকেছে। 

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন প্রায় ২০ হাজার মানুষ। এতে করে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৯ লাখ ৭৪ হাজার ৯৪৯ জন। 

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৭ লাখ ৬২ হাজার ১৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৫ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ৫৫৩ জন। যেখানে প্রাণহানি ঘটেছে ১৪ হাজার ৫১৭ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৬ লাখ ৬৩ হাজার ৯৯৪ জন। ইতোমধ্যে সেখানে ১২ হাজার ৬১৬ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৬০৬ জন। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ১১৬ জন মানুষ। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৩১৪ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৩৩ জনের। 

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ৬৩ হাজার ৪৬৬ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫৪১ জন। অ্যারিজোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৫১২ জন। যেখানে প্রাণ ঝরেছে ৫ হাজার ৩২২ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ১৪৪ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ১৫৩ জনের। 

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031