ধূমকেতু প্রতিবেদক : সমগ্রদেশের নেয় আজ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে উদযাপিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০২১।
আজকের আয়োজনটিকে ঘিরে প্রতিষ্ঠানটি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের আয়োজন করেছিল।

এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান মোঃ আব্দুল মান্নান খান, নির্বাহী পরিচালক নাজমা রহমান, অধ্যক্ষ বিরাজ আহমেদ, উপাধ্যক্ষ কামনা রাণী, উপরভদ্রা শাখার শাখা প্রধান ফাতেমা জহুরা এবং উপশহর শাখার শাখা প্রধান তুহিনা পারভিন।

সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।


