IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বাগমারায় বিদ্যুতের আগুনে কৃষকের বাড়ি ভষ্মিভূত

বাগমারায় বিদ্যুতের আগুনে কৃষকের বাড়ি ভষ্মিভূত

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিদ্যুতের আগুনে কৃষক আব্দুল খালেকের বাড়ি ভষ্মিভূত হয়ে গেছে। এ সময় বাড়িতে থাকা অনেক কবুতর পুড়ে মারা গেছে। এছাড়াও দদ্ধ হয়েছে হাঁস, মুরগী এবং ছাগল। আগুন নেভাতে গিয়ে মহেলা বিবি নামের এক নারীও দগ্ধ হয়েছেন। বাড়িঘর সহ বাড়ির সকল কিছুই পুড়ে ভষ্মিভূত হয়েছে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের চকমহব্বদপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক কৃষক আব্দুল খালেক সহ পরিবারের সদস্যরা বুধবার রাতে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার পরে আব্দুল খালেকের বিছানার পাশে দেয়ালে থাকা বিদ্যুতের বোড থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে।

ঘুমের ঘরে আগুন লাগার কারনে সহজের বুঝতে পারেন নি। তবে আব্দুল খালেকের স্ত্রী মহেলা বিবি প্রথমে আগুন দেখতে পান। দরজায় আগুন লাগার কারনে কেউ বাড়ির বাহির হতে পারেননি। কেবল বাড়ির ভেতরে থেকে আগুন আগুন চিৎকার করতে থাকে তারা। পরে আশপাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে বাড়িতে থাকা নগদ টাকা পয়সা, ধান, চাউল, পোশাক, টিন, সহ বাড়ির সকল কিছু পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।

খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছান বাগমারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সাথে নিয়ে আগুন নেভাতে সক্ষম হন তারা। পরে আগুনে পুড়ে যাওয়া আব্দুল খালেকের বাড়ি পরিদর্শনে আসেন বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু সহ অনেকেই। আগুনের কাছে পরাজিত হয়ে এক কাপুড়েই আছে তারা। বর্তমানে রান্না করার মতো কিছুই নেই তদের।

স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন মাস্টার বলেন, বাড়ির পাশাপাশি তার বাড়ি হওয়ার কারণে দ্রæত ঘটনাস্থালে উপস্থিত হন এবং আরো লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news