ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। রোববার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০১ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০১ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তানোর থানা পুলিশ শান্ত শামীম (২৩) কে ০১ বোতল ভারতের তৈরি ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


