IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> ‘বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে’

‘বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে’

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ও আওয়ামী লীগ সরকারের টানা ১২ বছরের শাসনামলে স্বাস্থ্যখাতে অভূতপূর্ব সাফল্য এসেছে। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সাংসদ ডাঃ মনসুর রহমান আরো বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে আগামীতে সাধারণ মানুষ ঘরে বসেই পাবেন উন্নত স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যখাত সহ সকল খাতে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এ জন্য আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে হবে।

সোমবার সকাল ১১ টায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মানোন্নয়ন নিয়ে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে এ কথা বলেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মাহবুবা খাতুনের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাজশাহীর সিভিল সার্জন ডাঃ কাইয়ুম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রাফিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31