IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> বিনোদন >> এশিয়ান নেটওয়ার্কে সেরা নুসরাত ফারিয়া

এশিয়ান নেটওয়ার্কে সেরা নুসরাত ফারিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিবিসির এশিয়ান নেটওয়ার্ক রেডিও চ্যানেল বছরব্যাপী এক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এতে ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে নতুন প্রজন্মের প্রায় ৫০ জন তরুণ-তরুণীদের সাফল্যের গল্প।

যারা কোনো না কোনোভাবে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যুক্ত। সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের এমপি রুশনারা আলির সঙ্গে তালিকায় রয়েছেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও।

এ অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রজন্মের কাজ ও সাফল্য তুলে ধরা হবে। একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তাদের মতামত এবং বাংলাদেশের ঐতিহ্য তারা কীভাবে দেখছেন সে বিষয়টিও উঠে আসবে।

অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে দেশে থাকলেও ইউনিভার্সিটি অব লন্ডনে পড়াশোনা করছেন বলে তালিকায় তার নাম রয়েছে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘অনুষ্ঠানে অংশ নেওয়া বেশিরভাগ তরুণ-তরুণী যুক্তরাজ্যে বসবাসকারী। সফল এই উদীয়মানদের কাতারে আমার নাম আছে-আমি এতে সম্মানিত বোধ করছি।’

২৬ মার্চ প্রকাশ পেয়েছে অনুষ্ঠানটি। ২৮ দিন অনলাইনে এটি শুনতে পারবেন শ্রোতারা। বিবিসি সাউন্ডে গিয়ে শোনা যাবে নুসরাত ফারিয়ার জীবনের নানা গল্প। গল্প বলার পাশাপাশি চলবে বিভিন্ন শিল্পীর ২০টি গান। আয়োজনে নুসরাতের পছন্দের যে গানগুলো শুনতে পাবেন সেগুলোর মধ্যে রয়েছে আমি বাংলার গান গাই, শিল্পী আমি তোমাদেরই গান শোনাব, সে যে বসে আছে, সেই তুমিসহ আরও কিছু গান। নিজের গাওয়া ‘আমি চাই থাকতে’ গানটিও শোনাবেন নুসরাত ফারিয়া।

এশিয়ান নেটওয়ার্ক চ্যানেলের প্রধান আহমেদ হুসেন বলেন, ‘আমরা শুধু স্বাধীনতার ৫০ বছরের দিকেই ফিরে তাকাতে চাইছি না, আগামী ৫০ বছরের দিকেও আমরা তাকাতে চাই। আমরা চাই বিশ্ববাসীকে তাদের কাহিনি শোনাতে, যাতে ৫০ বছর পরেও সেই সংগ্রামের দিনগুলোর কথা বিশ্বের মানুষ জানতে পারে।’

তরুণ-তরুণীদের বিশেষ এই অনুষ্ঠানমালার শুরু হয়েছে গত ২২ মার্চ। শুরুটা হয় র‍্যাপ ও বাংলা হিপ-হপ সংগীতের পথিকৃৎ শিল্পী অনিক খানের সঙ্গে এশিয়ান নেটওয়ার্কের একটি বিশেষ সাক্ষাৎকার দিয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31