IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদ
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> আমের রাজধানীতে গাছে গাছে ঝুলছে ছুট্টি

আমের রাজধানীতে গাছে গাছে ঝুলছে ছুট্টি

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাণিজ্যিকভাবে চাষাবাদ না হলেও এই সময়ে কাঁচাবাজারের গুরুত্বপূর্ণ একটি সবজি শজনে ডাটা। যাকে স্থানীয় ভাবে আমরা ছুট্টি বলে চিনি। এ বছর আমের রাজধানী খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে শজনে ডাটা ছুট্টির বাম্পার ফলন হয়েছে। এতে দেখভালসহ বিক্রি করে সংসারে অবদান রাখতে পারায় খুশি কৃষক ও গৃহিণীরা।

জেলার কোথাও বাণিজ্যিকভাবে শজনে ডাটার চাষাবাদ না হলেও রাস্তার ধারে, ফাঁকা জায়গায়, বাড়ির আঙিনায়, আমবাগানের মাঝে ও জমির সীমানায় শজনে গাছে থোকায় থোকায় ঝুলছে ডাটা। বাম্পার ফলনের পাশাপাশি দাম ভালো থাকায় খুশি গৃহিণী, বাড়ির কর্তা ও সবজি বিক্রেতারা।

সরেজমিনে জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় দেখা যায়, এখনো কিছু গাছে শজনে ডাটার ফুল ফুটে আছে। তবে প্রায় ৯০ শতাংশ গাছেই ঝুলছে ডাটা। লাদনা (সবুজ রঙের দেশি জাত), দেশি ও রাজশাহীর (চিকন ও লম্বা)― এই ৩ জাতের শজনে ডাটা দেখা যায় চাঁপাইনবাবগঞ্জে।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন বাজারের সবজি বিক্রেতা সামশুল আলম জানান, এ বছর শজনে ডাটার বাম্পার ফলন হয়েছে। এখন পর্যন্ত দামও ভালো রয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বাজারে শজনে ডাটা বিক্রি হয়েছে। মাত্র ছয় থেকে সাত দিন আগেই ১২০ টাকা কেজি বিক্রি হয়েছে। ক্রেতাদেরও ব্যাপক চাহিদা রয়েছে শজনের প্রতি। তবে যেহেতু ফলন ভালো, তাই কয়েক দিন পর আর দাম কমতে পারে বলেও জানান তিনি।

শজনে ডাটা সাধারণত বাড়ির আঙিনায় হয়ে থাকে। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আমলাইন গ্রামের গৃহিণী শাহনাজ বেগমের বাড়ির সীমানা ও গলিতে পাঁচটি মাঝারি সাইজের শজনে গাছ রয়েছে। তিনি বলেন, এ বছর গাছে পরিপূর্ণ হয়ে আছে শজনে ডাটায়।

একদিকে বাম্পার ফলন, অন্যদিকে দামও ভালো। এখন পর্যন্ত এলাকার এক ব্যবসায়ীর কাছে দুই দফায় সাত কেজি শজনে ডাটা ৮০ টাকা কেজি দরে বিক্রি করেছি। ধারণা করছি, গাছে যে পরিমাণ ফলন রয়েছে, তাতে আরও ৩০ থেকে ৩৫ কেজি শজনে ডাটা হতে পারে।

ভোলাহাটের গৃহিণী নাজমা খাতুন জানান, বাড়ির আশপাশে চারটা গাছ থাকায় কয়েক দিন থেকে তরকারির চিন্তা করতে হয় না। এমনকি পাশের দোকানে বিনিময় করে অন্য তরকারি নিই। এ বছর শজনে ডাটার কিছুটা আগাম ফলন ও কোনো রোগবালাই না থাকায় বাম্পার ফলন হয়েছে। এমনকি শজনে ডাটা বিক্রি করে আঁচলে কিছু টাকা রাখতে পারছি, যা সংসারের অন্য কাজে ব্যবহার করতে পারছি।

শজনে ডাটার কল্যাণে মেহমান দারিও হয় আমাদের, এমনটা বলেন কৃষক আপন রেজা। তিনি বলেন, দুই মেয়ে ও এক ছেলের শ্বশুরবাড়িতে একবার শজনে ডাটা পাঠানো হয়ে গেছে৷ এ ছাড়া অন্য আত্মীয়স্বজনের বাড়িতেও নিয়মিত শজনে ডাটা পাঠাই। এতে তাদের সঙ্গে সম্পর্কটাও মধুর হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটের এক ক্রেতা জামাল উদ্দীন বলেন, এ বছর শজনে ডাটার শুরুতে দাম ছিল ১৬০ টাকা কেজি। পরে বাজারে সরবরাহ বাড়তে থাকলে দাম কমে এখন এসে পৌঁছেছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। তবে ধারণা করছি, যেহেতু বাম্পার ফলন, সেহেতু বাজারে কয়েক দিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে এবং দামও কমবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা ড. বিমল কুমার প্রামাণিক বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে এবং কোনো রোগবালাই না থাকায় শজনে ডাটার খুবই ভালো ফলন হয়েছে। শজনেগাছ খুবই নরম হওয়ায় প্রায় প্রতিবছর কালবৈশাখী ও জোরে বাতাস হলেই গাছ ও ডালপালা ভেঙে পড়ে। এতে বিপুল পরিমাণ শজনে ডাটার ফুল ও অপরিপক্ব থাকা অবস্থায় নষ্ট হয়। এ বছর এখনো তেমন কোনো ঝড় না হওয়ায় ফলনও টিকে গেছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930