IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। বুধবার দুপুর ৩ টার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মুরারিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বগলা এলাকার ইছাহাক বিহারীর পুত্র সিএনজি চালক আনছার আলী (৪০) এবং ৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারী।

আহতরা হলেন, আচুয়া ডাঙ্গা এলাকার রায়হান শুভ (২৬) বছর ও ৫২ বছর বয়সি অজ্ঞাত একজন। আহত দুই জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনের এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি এবং অন্যজন কথা বলতে পারছেনা।

নিহত সিএনজি চালকের দুর সম্পর্কের ভাতিজা জানান, দুঘর্টনায় নিহত অজ্ঞাত মহিলা অসুস্থ ছিলেন। তাকে নিয়ে তার পরিবারের লোকজন সিএনজিতে করে চাঁপাই থেকে হাসপাতালের উদ্দেশ্যে আসছিলেন। এসময় হরিপুরে মুরারীপুরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-১৪৬৫) এর সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আনসার সহ ২ জন মারা যান। এবং বাকি ২ জন আহত হন।

দুঘর্টনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফের নেতৃত্বে একটি দল ও কাশিয়াডাঙ্গা ফায়ার স্টেশনের আরেকটি দল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ও নিহতদের উদ্ধার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করে। ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার কাজে দিক নির্দেশনা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপসহকারী পরিচালক জাকির হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news