ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ১৫২ লিটার দেশী মদসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, এতে বলা হয়, রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার গোপীনাথ মন্দির ফুদকীপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় অলোক রায়কে ৫০ লিটার দেশীয় তৈরী বাংলা মদ ও এর বিক্রয়লবদ্ধ নগদ ২১,০৯০ টাকাসহ আটক করে।
অপরদিকে, ডিবির আরেকটি একটি টিম সাড়ে ৮টায় টার সময় রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ লিটার দেশী চোলাইমদ উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত আসামী পলাতক থাকায় গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


