ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। সোমবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, বোয়ালিয়া মডেল থানা ০৪ জন, রাজপাড়া থানা ০১ জন, চন্দ্রিমা থানা ০১ জন, মতিহার থানা ০১ জন, কাটাখালী থানা ০৩ জন, পবা থানা ০১ জন, কশিয়াডাঙ্গ থানা ০১ জন ও ডিবি পুলিশ ০২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০২ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩২০ গ্রাম গাঁজা ও ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


