IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> দেনায় জর্জরিত এয়ার ইন্ডিয়ার ভার বইবে না ভারত

দেনায় জর্জরিত এয়ার ইন্ডিয়ার ভার বইবে না ভারত

air india

ধূমকেতু নিউজ ডেস্ক : চরম অব্যবস্থাপনার কারণে লোকসান গুনতে গুনতে ঋণে জর্জরিত হয়ে পড়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বহুদিন ধরেই এয়ারলাইনটি বিক্রির চেষ্টা করছে দেশটির সরকার। তবে ঋণের এই ভার আর টানতে চায় না তারা। একারণে আগামী পাঁচ মাসের মধ্যেই সংস্থাটিকে বেসরকারি খাতে তুলে দিতে চান ভারতীয় নীতিনির্ধারকরা।

সেই প্রক্রিয়াও অনেকটা গুছিয়েও এনেছে ভারতীয় কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহীদের দাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছে তারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে আগামী সেপ্টেম্বরের মধ্যেই।

এয়ার ইন্ডিয়া কেনার ক্ষেত্রে এরইমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম আলোচনায় এসেছে। তবে গত ডিসেম্বর থেকে জোরেশোরে শোনা যাচ্ছে টাটা গ্রুপের নাম।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, প্রাথমিক প্রস্তাব বিশ্লেষণ করে যোগ্য দরদাতাকে এয়ার ইন্ডিয়ার ভার্চ্যুয়াল ডেটা রুমের (ভিডিআর) অ্যাকসেস দেয়া হবে। সেখান থেকে নানা প্রশ্নের জবাব পাবেন বিনিয়োগকারীরা।

সূত্র জানিয়েছে, এই হস্তান্তর প্রক্রিয়া বর্তমানে আর্থিক দরপত্রের পর্যায়ে রয়েছে। ভারত সরকার এয়ার ইন্ডিয়ার শতভাগ শেয়ারই বিক্রি করে দিতে চায়।

২০০৭ সালে দেশীয় বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইনসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর থেকেই লোকসানে চলছে এয়ার ইন্ডিয়া। করোনাভাইরাস মহামারির কারণে এর বিক্রি প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব দেখা দেয়। ইতোমধ্যে অন্তত পাঁচবার প্রাথমিক দরপত্র জমা দেয়ার সময়সীমা বাড়িয়েছে ভারত সরকার।

১৯৩২ সালে সাধারণ মেইল ক্যারিয়ার হিসেবে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়া। এর নতুন মালিক ভারতীয় বিমানবন্দরগুলোতে ৪ হাজার ৪০০টি অভ্যন্তরীণ এবং ১ হাজার ৮০০টি আন্তর্জাতিক ল্যান্ডিং ও পার্কিং স্লটের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে। থাকছে বিদেশি বিমানবন্দরগুলোর ৯০০টি স্লটও।

এর পাশাপাশি এয়ার ইন্ডিয়ার কম খরুচে অঙ্গসংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শতভাগ এবং এআইএসএটিএস-এর ৫০ ভাগ মালিকানাও পাবে ক্রেতা।

এত কিছুর পরেও ২০১৭ সাল থেকে শুরু করা বিক্রি প্রক্রিয়া খুব একটা আগায়নি। এর পেছনে সরকারের কঠোর নিয়ম-নীতিকে দায়ী করেছেন অনেকেই। তবে এবার কিছুটা নমনীয় হয়েই এগোচ্ছে ভারতীয় প্রশাসন।

জি নিউজের খবর অনুসারে, আগে এয়ার ইন্ডিয়া কিনতে হলে এর ৬০ হাজার কোটি রুপির পুরো দেনাই ঘাড়ে নিতে হতো ক্রেতাকে। তবে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস বলছে, ৬০ হাজার কোটির মধ্যে ২৩ হাজার ২৮৬ কোটি রুপি ঋণের বোঝা নিতে হতো ক্রেতাকে, বাকিটা সরকারই মেটাত।

তবে এবার ক্রেতারা কতটুকু ঋণ টানতে চান, তা জানানোর সুযোগ দিচ্ছে ভারত সরকার।

সম্প্রতি ভারতের বেসরকারি বিমান চলাচল মন্ত্রী হরদ্বীপ পুরি বলেছেন, আমাদের হাতে কোনও উপায় নেই- হয় এয়ারলাইনটি বিক্রি করতে হবে, নাহয় বন্ধ। এয়ার ইন্ডিয়া এখন অর্থোপার্জন করলেও আমাদের দৈনিক ২০ কোটি রুপি লোকসান হচ্ছে। অব্যবস্থাপনার কারণে ঋণের পরিমাণ ৬০ হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে।

এয়ার ইন্ডিয়া বিক্রি প্রক্রিয়ায় অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, আমরা এখন আরেকটি সময়সীমার দিকে নজর দিয়েছি। আর্থিক দরপত্র আসার জন্য ৬৪ দিন রয়েছে। এরপরেই সিদ্ধান্ত নেয়া এবং হস্তান্তরের প্রশ্ন আসবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31