IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
Home >> প্রবাস >> মোদির ৭০তম জন্মদিন আজ

মোদির ৭০তম জন্মদিন আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ১৭ সেপ্টেম্বর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। ১৯৫০ সালের আজকের এই দিনে তিনি গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন।

তার জন্মদিন উপলক্ষে ভারতজুড়ে এক সপ্তাহব্যাপী ‘সেবা শপথ’ কর্মসূচি উদযাপন করছেন বিজেপির নেতা-কর্মীরা। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিজেপি কর্মী-সমর্থকরা মোদির জন্মদিনটি পালন করছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, মোদির মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

টুইট করে রাষ্ট্রপতি জানান ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভ জন্মদিন ও আপনাকে শুভেচ্ছা। ঈশ্বর সর্বদা আপনাকে সুস্বাস্থ্যবান ও খুশি রাখুক এবং দেশ যেন আপনার মূল্যবান সেবা পেয়ে থাকে।’

টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্ব আঙিনায় ভারতের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। তার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি তিনি অনেক বছর ধরে দেশকে সেবা দিয়ে যাবেন।’

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা। তার নেতৃত্ব প্রদান, দৃঢ় বিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ফলে ভারত অভূতপূর্বভাবে উপকৃত হয়েছে। দরিদ্র ও প্রান্তিক মানুষদের জন্য প্রধানমন্ত্রী নিরলস কাজ করে চলেছেন। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।’

টুইট করে রাহুল লেখেন ‘প্রধানমন্ত্রী মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা।’

টুইট করে মোদিকে শুভেচ্ছা জানিয়ে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জানান ‘আপনার জন্মদিনে শুভ কামনা। আপনার দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করছি। নতুন শক্তি নিয়ে ভারত সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রবল ইচ্ছাশক্তির জোরে সমগ্র বিশ্বে ভারত তার পরিচিতি প্রতিষ্ঠা করেছে।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ‘মোদিজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।’

বলিউড থেকেও শুভেচ্ছার বার্তা পাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা রাওয়াত জানান, প্রধানমন্ত্রীর জন্য লাখ লাখ ভারতবাসী সম্মানিত ও অনুপ্রাণিত।

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা এসেছে বিদেশ থেকেও। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, নেপালের প্রধানমন্ত্রী কে.পি.ওলি প্রমুখ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন সকালে বিদেশ থেকে মোদিকে প্রথম শুভেচ্ছা বার্তা দিয়ে ওলি জানান ‘ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে এই দুই নেতা আরও গভীরভাবে কাজ চালিয়ে যাবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31