IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> নাভালনির মৃত্যু হলে চরম পরিণতির হুঁশিয়ারি

নাভালনির মৃত্যু হলে চরম পরিণতির হুঁশিয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও প্রধান বিরোধী দলের নেতা আলেক্সেই নাভালনি কারাগারে মারা গেলে রাশিয়াকে এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনয়নও তার চিকিৎসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। বিবিসি।

নাভালনির চিকিৎসকরা বলেছেন, কোমরের ব্যথা ও পা অবশ হয়ে যাওয়ার চিকিৎসা না করালে নাভালনি আগামী কয়েক দিনের মধ্যে মারা যেতে পারেন। এদিকে, যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, নাভালনি মনোযোগ আকর্ষণ করতে চাইছেন এবং তাকে কারাগারে মারা যেতে দেয়া হবে না।

ভ্লাদিমির পুতিনের একজন কড়া সমালোচক, ৪৪ বছর বয়সী নাভালনিকে আত্মসাতের একটি পুরানো মামলায় ফেব্রুয়ারিতে বন্দি করা হয়। নাভালনি দাবি করেছেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

নিজের মেডিক্যাল টিমের সঙ্গে সাক্ষাৎ করতে না দেয়ায় তিনি গত ৩১ মার্চ থেকে অনশন শুরু করেছেন। তার চিকিৎসকরা বলেছেন, সর্বশেষ রক্ত পরীক্ষায় দেখা গেছে তার কিডনি অকার্যকর হয়ে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে।

রোববার বেশ কয়েকটি দেশ রাশিয়ার কারাগারে নাভালনির চিকিৎসার জন্য আন্তর্জাতিক আন্দোলনে যোগ দিয়েছে। মস্কো থেকে একশ কিলোমিটার পূর্বে পোকরভ শহরের কারাগারে বন্দি আছেন তিনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেইক সালিভ্যান সিএনএনকে বলেছেন, ‘জনাব নাভালনি মারা গেলে পরিণতি আসবে এবং রাশিয়ার কাছে আন্তর্জাতিক সম্প্রদায় জবাবদিহি দাবি করবে।’এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘তার (নাভালনির) চিকিৎসা পুরোপুরি অসমীচীন ও পুরোপুরি অনুপযুক্ত।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা সোমবার নাভালনির বিষয়ে আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে। ইইউর শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল বলেছেন, নাভালনির অবস্থা নিয়ে ইইউ গভীরভাবে উদ্বিগ্ন এবং তার মেডিক্যাল টিমকে অনুমতি দেয়ার জন্য ইইউ কারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাধীনভাবে চিকিৎসা সেবা নিতে নাভালনিকে অনতিবিলম্বে সুযোগ দিতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারাদণ্ড থেকে তাকে দ্রত মুক্তি দেয়ার জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছেন নাভালনির ২০ বছর বয়সী মেয়ে দারিয়া নাভালনায়া। তিনি টুইটারে লিখেছেন, ‘আমার বাবাকে দেখার জন্য চিকিৎসককে অনুমতি দিন।’

রাশিয়ায় নাভালনির সমর্থকরা বুধবার দেশব্যাপী বিক্ষোভের আয়োজন করতে যাচ্ছে। তারা বলেছেন, ‘এমন পরিস্থিতি আসে যখন আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31