ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, মোহনপুর থানা ০১ জন, দূর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০১ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ০১ জন ওয়ারেন্টভুক্ত, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মোহনপুর থানা পুলিশ আসামি আলম সরদার (৪০) কে ১৫.৫ গ্রাম হেরোইন ও পুঠিয়া থানা পুলিশ রায়হান ইসলাম (২১) কে ১০ পিচ ইয়াবাসহ আটক করেন। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


