ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, তানোর থানা ০৩ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০১ জন, বাঘা থানা ০২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত, ০১ জনকে মাদকদ্রব্যসহ ও ০৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, বাগমারা থানা পুলিশ রাজু আহম্মেদকে ০৬লিটার মদসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


