IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহীতে মূল্য তালিকা না থাকায় ৫ দোকানের জরিমানা

রাজশাহীতে মূল্য তালিকা না থাকায় ৫ দোকানের জরিমানা

জরিমানা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকা ও দাম বেশী নেয়ার অপরাধে পাঁচ ব্যবসায়ীর জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার ছুটির দিনে নগরীর সাহেববাজার ও উপশহর নিউমার্কেটে এ অভিযান চালানো হয়। এ সময় ওই পাঁচটি দোকানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ অভিযান চালায়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। মহানগর পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।

হাসান-আল-মারুফ জানান, অভিযান পরিচালনার সময় মূল্য তালিকা না থাকায় নগরীর সাহেববাজার এলাকায় টোটন স্টোরকে এক হাজার টাকা, মেসার্স এস আর চাল ভান্ডারকে এক হাজার টাকা এবং সেলিম সবজির দোকানকে একই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে সুশীল স্টোরকে তিন হাজার টাকা এবং একই অপরাধে উপশহর নিউমার্কেট এলাকার রিজিক ভান্ডারকে দুই হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। একইসাথে সবাইকে এই আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে করতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news