ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় কোরআনের হাফেজ ও এতিমদের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। দেশে চলমান করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশেবাসীসহ বিশ্ববাসীকে নিরাপদ রাখতে এবং যে সকল ব্যক্তি এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মেনে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
শুক্রবার এ উপলক্ষে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, কার্যকরী কমিটির সদস্য রেজাউল করিম, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, চেয়ারম্যান আসলাম আলী আসকান, কাউন্সিলর হাচেন আলী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল প্রমুখ।
এতে বিভিন্ন মাদ্রাসার কোরআনের হাফেজ এবং এতিম শিশুরা উপস্থিত ছিলেন।


