ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শুক্রবার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩১০ গ্রাম গাঁজা, ৩০০ বোতল ফেন্সিডিল ও ৫.৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


