IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইতালির ১৫ অঞ্চলকে হলুদ জোন ঘোষণা

ইতালির ১৫ অঞ্চলকে হলুদ জোন ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতালিতে আগামীকাল সোমবার থেকে ১৫ অঞ্চলকে হলুদ জোন ঘোষণা করা হয়েছে। ফলে দেশটিতে চলাফেরা শিথিল হয়ে গেল। বার, রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটারসহ সব প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংক্রমণ আগের তুলনায় অনেক কমে এসেছে, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি। এসব বিবেচনায় রেখে দেশটির সরকার ঝুঁকিপূর্ণ অঞ্চলকে পৃথক করে এ হলুদ জোন ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী রোবেরতো স্পেরেন্সা ২৪ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেন। ইতালিতে এখনও দৈনিক গড়ে ১৫ হাজার আক্রান্ত এবং মৃত্যু গড়ে তিন শতাধিক।

সাধারণ মানুষের মধ্যে টিকা দেওয়া হচ্ছে পয়ষট্টি ঊর্ধ্বে ব্যক্তিদের। নার্স, ডাক্তার ও প্রশাসনিক কর্মকর্তারা বয়স সীমার বাইরে। হলুদ জোনে ফিরে আসায় ইতালিয়ার প্রায় ৫ কোটি মানুষ বাইরে বের হতে পারবে, রেস্টুরেন্ট-বারে খেতে পারবেন, তবে কেউ রেস্টুরেন্টের ভেতরে বসতে পারবে না। সবাই রেস্টুরেন্ট ও বারের বাইরে টেবিলে বসে খেতে পারবে।

শুধু সিনেমা, থিয়েটারে চেয়ারে বসা যাবে। রাত ৯টার পর বন্ধ করতে হবে এসব প্রতিষ্ঠান, ১০টা থেকে কারফিউ।

এদিকে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, মানুষের মধ্যে যোগাযোগের সুযোগে এ ভাইরাসটি আবার আঘাত হানতে পারে।

অন্যদিকে ইংল্যান্ডে ভ্যাকসিনের কারণে নব্বই শতাংশ সংক্রমণ কমেছে, যা ইউরোপের জন্য অনুকরণীয়। ইতালি কঠিন পদক্ষেপ নেওয়ায় সংক্রমণের হার নিচে নেমে এসেছে। তবে তা উল্লেখযোগ্য মাত্রায় নয়।

হলুদ জোনের ১৫ অঞ্চলে যেতে আগের মত এখন আর প্রশাসনের কাছে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবেনা কাউকে। পাশাপাশি পর্যটকরাও নিরাপদে ভ্রমণ করতে পারবেন।

হলুদ জোনের আওতায় এসেছে- আব্রুজ্জো, ক্যাম্পানিয়া, এমিলিয়া-রোমানা, ফ্রিউলি ভেনিজিয়া গিউলিয়া, লাজিও, লিগুরিয়া, লম্বার্ডি, মোলিস, মার্কে,পাইডমন্ট, বলজানো,ট্রেন্টো, টুসনি, আম্বরিয়া এবং ভেনেটো।

তবে ইতালির দক্ষিণে সারদেনিয়ায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এখনও সেটি লাল জোনেই থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31