IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> বিনোদন >> মেহজাবিনের ‘প্রেমে’ নিশো

মেহজাবিনের ‘প্রেমে’ নিশো

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা শহরে ‘মেরুন’ রঙের বাসে চলা দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমি নির্মাণ করেছেন একক নাটক ‘মেরুন’। নাটকটির গল্প খ্যাতিমান অভিনেতা আফরান নিশোর।

বাসে চলা সেই প্রেমের গল্পের নায়কও তিনি। তার সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমির ভাষ্যটা এমন, মেরুন হচ্ছে ভালোবাসার রঙ। এই রঙের বাসে প্রতিদিন একটি ছেলে একটি মেয়েকে অনুসরণ করে। ‘প্রথম দেখায় প্রেম’ থেকে শুরু হয় গল্প। সেই থেকে বাসের পেছনের সিট থেকে দুজনের প্রেমের পরিণতির গল্প বলা হয়েছে নাটকে। পুরো নাটকটি শুট করা হয়েছে একটি বাসে। নিশো ভাইয়ের এই গল্পকে একটা ভিজুয়াল রূপ দিতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শক গল্পটা উপভোগ করবেন।

নিজের গল্প প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘এবারের ঈদে বেশ কম কাজ করেছি। তার মধ্যে নিজের গল্প ভাবনার একটি নাটক আসছে। দর্শকদের প্রতিক্রিয়া দেখতে মুখিয়ে আছি। আশা করি, দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।’

অভ্র দ্বীপ্ত ব্যানার্জির চিত্রনাট্যে আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ফরহাদ লিমন, রত্না খান, নিকুল কুমার বিশ্বাস, তামজিদ তন্মায় ও নিপুণ চৌধুরী।

ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি প্রচারিত হবে বাংলাভিশিনে। আর একই সময়ে প্রচারিত হবে ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31