IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বাগমারায় যুবলীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

বাগমারায় যুবলীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে অসহায় দুস্থ ও পথচারীদের মাঝে রান্নাকরা খাবার ও ইফতার বিতরণ করেছে উপজেলা যুবলীগ।

সোমবার বিকেলে ভবানীগঞ্জ নিউ মার্কেটের সামনে এই খাবার বিতরণ করেছেন উপজেলা যুবলীগ। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ইফতার পূর্ব মূহুর্তে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, মাহমুদ হাসান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আইনুল হক, যুবলীগ নেতা নাহিদ হাসান রিমন।

এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাই হেফাজত এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের মরহুম সভাপতি, সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা’র রুহের মাগফেরাত করামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news