IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> ‘এবারই প্রথম নিজে আবাদ করলাম, শিলাবৃষ্টিতে আমাকে নিঃস্ব করে দিলো’

‘এবারই প্রথম নিজে আবাদ করলাম, শিলাবৃষ্টিতে আমাকে নিঃস্ব করে দিলো’

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : এবারই প্রথম নিজে আবাদ করলাম, কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে আমাকে নিঃস্ব করে দিয়ে গেলো। ৫ বিঘা আবাদ করেছিলাম। খেয়ে, না খেয়ে টাকা কর্জ করে আবাদ করেছিলাম। ধানও খুব ভালো হয়েছিলো। এলাকার সেরা ধান। আর কয়েকদিন পরেই কাটা হতো ধান। স্বপ্ন ছিলো কর্জ পরিশোধ করে নিজেকে গুছিয়ে নিবো। কিন্তু কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেলো। আমি এখন কর্জ পরিশোধ করবো কি করে? সারা বছর খাবো কি? আমি চোখে মুখে অন্ধকার দেখছি। কান্না বিজড়িত কন্ঠে কথাগুলো এক নিঃশ্বাসে বলছিলেন নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের আক্তার হোসেন শেখের ছেলে আপেল মাহমুদ শেখ।

মঙ্গলবার ১১ মে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কয়েকটি গ্রামের ওপর দিয়ে আকস্মিকভাবে বয়ে যায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। শুরুতে টানা ২৫ থেকে ৩০ মিনিট বৃষ্টির পর শিলাবৃষ্টির ও কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল, গলাইকুড়া, কানইল, মালিয়াখৈল, রসুলপুর ইউনিয়নের অমৃতপুর মানপুর, পানিহারা, শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়া, চকরামনগর, রামকুড়া, লক্ষিতাড়া, ভাদরন্ড, বাহাদুরপুর ইউনিয়নের গয়েশপুর, বাহাদুরপুর, ঘোষকুড়া, বরিয়া, ছাতমাসহ বেশকিছু এলাকার বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু শিলাবৃষ্টিতে ধান ঝড়ে যাওয়ায় চরম বিপাকে পড়তে যাচ্ছেন কৃষক।

সরেজমিনে জানা গেছে, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে মাঠের পাকা ধান ঝড়ে যায়। একই সঙ্গে আমসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। শিলাবৃষ্টিতে বেশ কিছু এলাকার কয়েক হাজার হেক্টর জমির পাকা ধান মাটিতে লুটে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক মনছের আলী বলেন, এমনিতেই কয়েক বছর ধরে নানা কারণে ধান আবাদে লোকসান লেগেই আছে। এর মধ্যে শিলাবৃষ্টিতে যে ক্ষতি হলো তা হয়তো আর পোষাণো সম্ভব হবে না। আমার প্রায় ৬ বিঘা জমির ধান ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে আমার প্রায় দুই থেকে আড়াই বিঘা জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাকী ৪ বিঘা জমির ধান বিঘাপ্রতি আনুমানিক চার-পাঁচ মণ হারে ধান হতে পারে।

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান বলেন, মাঠে প্রায় ৯০ ভাগ ধান কাটা হয়ে গেছে। ১০ ভাগ বাকী রয়েছে। শিলাবৃষ্টিতে ধান উৎপাদনে সামগ্রীকভাবে তেমন ক্ষতি হবে না। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি উপজেলায় ১শ ১০ হেঃ জমির ক্ষতি হয়েছে। পরবর্তীতে জরিপ করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আমার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে এ নিয়ে কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031