IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> মানবিক ওসির পক্ষ থেকে বাঘায় ঈদ সামগ্রী বিতরণ

মানবিক ওসির পক্ষ থেকে বাঘায় ঈদ সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভতি কি মানুষ পেতে পারেনা। মানবতা বাদি কন্ঠশিল্পী ভুপেন হাজারিকার গাওয়া এই গানটি বিবিসির শ্রোতা জরিপে সর্বকালের প্রথম ১০টি জনপ্রিয় গানের মধ্যে একটি। তাঁর এই গানকে বুকে ধারণ করে এখনও অনেক মানুষ রয়েছেন যারা মানুষের কল্যানে এগিয়ে আসেন। তাদের মধ্যে অন্যতম রাজশাহীর বাঘা থানার মানবিক ওসি নজরুল ইসলাম।

তিনি ঈদের আনন্দ ভাগা-ভাগি করতে বুধবার দিনব্যাপী বাঘা থানা চত্বরে উপজেলার হতদরিদ্র, ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী হিসাবে শাড়ি-লুঙ্গী বিতরণ করেন। এর আগে তিনি সরের হাট কল্যানী শিশু সদন এতিম খানায় খাবার বিতরণ করেন। তাঁকে মানবিক ওসি আখ্যায়িত করা নিয়ে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে?

হ্যাঁ, সত্যিকার অর্থে তিনি একজন মানবিক ওসি। তাঁকে এই খেতাব দিয়েছেন জনসাধারণ। কারণ তিনি যখন যে থানায় চাকরি করেছেন সেখানেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে একাধিক পুরুস্কারে ভুষিত হয়েছেন। যার ব্যাতিক্রম ঘটেনি বাঘাতেও। তিনি এ থানায় যোগ দানের পর রাজশাহী জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন।

ওসি নজরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না হয় এ কথা চিন্তা করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অনেকই অনেক কিছু উপহার দিচ্ছেন। এ দিক থেকে আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ আলহাজ শাহরিয়ার আলম এবং রাজশাহী জেলার সুনামধন্য পুলিশ সুপার এবি মাসুদসহ নিজ উদ্যোগে সামান্য কিছু উপহার অত্র এলাকার হতদরিদ্র, ক্ষুত্র ব্যবসায়ী (সেলুন সমিতি) ও গ্রাম পুলিশদের মাঝে বিতরণ করেছি। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এদিকে শাড়ি-লুঙ্গী পাওয়া গ্রাম পুলিশ রহিম উদ্দিন, ফরিদ আলী ও সেলুন সমিতির সভাপতি বাচ্চু মিয়া বলেন, আমরা ঈদ সামগ্রী হিসাবে কোন মহল থেকেই এখন পর্যন্ত কিছু পাইনি। থানার ওসি সাহেব যে উপহার দিলেন এটিই প্রথম পাওয়া। তারা বলেন, এ থানার ওসি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। তাঁর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news