IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বাগমারায় নয় বছরের শিশুকে ধর্ষণ

বাগমারায় নয় বছরের শিশুকে ধর্ষণ

ধর্ষণ, গণধর্ষণ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাগমারায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ আব্দুর রাজ্জাক (৩২) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে এবং ধর্ষণের শিকার শিশুকে প্রথমে বাগমারা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর ওয়ার স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে পাঠানো হয়েছে। এ্ই ঘটনায় ধর্ষণের শিকার শিশুর পিতা বাদী হয়ে ধর্ষক আব্দুর রাজ্জাককে আসামী করে বাগমারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যোগিপাড়া ইউনিয়নের নখোপাড়া গ্রামের ধর্ষণের শিকার ওই শিশুটি বুধাবর বেলা সাড়ে দশটার দিকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের (৩২) বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলছিল। আব্দুর রাজ্জাক আবু তাহেরের পুত্র এবং গ্রামে সে বখাটে লম্পট হিসাবে পরিচিত। খেলার সময় শিশুটির পানির পিপাসা পেলে সে আব্দুর রাজ্জাকের বাড়িতে পানি পান করার জন্য প্রবেশ করে।

এসময় আব্দুর রাজ্জাক বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে ফুসলিয়ে শয়ন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির যৌনাঙ্গ দিয়ে রক্তপাত শুরু হলে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করে। ধর্ষণের শিকার শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনতে পেয়ে তার খেলার সঙ্গী অন্যান্য শিশুরা আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রবেশ করলে আব্দুর রাজ্জাক বাড়ি থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশি ও ধর্ষণের শিকার শিশুর পিতামাতা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত শিশুকে উদ্ধার করে বাগমারা মেডিকেলে নিয়ে যায়। ধর্ষণের এই ঘটনাটি বাগমারা থানায় জানানো হলে দুপুরের মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ধর্ষণের এই ঘটনাটি ও ধর্ষক আব্দুর রাজ্জাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ধর্ষণের শিকার শিশুটির অবস্থা নাজুক। তাকে বাগমারা মেডিকেলে জরুরী চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে পাঠানো হয়েছে। এই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news