ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বুধবার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ০১ জন, রাজপাড়া থানা ০১ জন, পবা থানা ০২ জন ও ডিবি পুলিশ ০২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ০১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৩ গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে মোট ০৩ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


