IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> রাজশাহী >> বাঘায় ঈদ উপলক্ষে দ্বিগুণ মিষ্টির দাম

বাঘায় ঈদ উপলক্ষে দ্বিগুণ মিষ্টির দাম

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় প্রায় ৫ শত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহাসিক ঈদ মেলা। এ মেলায়  দুর-দুরান্ত থেকে হরেক রকম (পসরা) পন্য নিয়ে আসত ব্যাসায়ীরা। 

এদের মধ্যে থাকতো প্রায় শতাধিক মিষ্টির দোকান। কিন্তু গত বছর থেকে মহামারি করোনা সংকোটের কারনে বন্ধ রয়েছে এই মেলা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় মিষ্টি ব্যবসায়ীরা এখন ২ শ টাকা দামের মিষ্টি বিক্রী করছে ৩৫০ থেকে ৪ শ টাকা। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ-উদ্বেগ প্রকাশ করেছেন অভিঙ্গ মহল। 

স্থানীয় লোকজন জানান, এ অঞ্চলের মানুষের মধ্যে ঈদের সময় মিষ্টি হাতে করে আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার প্রচলন দীর্ঘ দিনের। বিশেষ করে ঈদ মেলা থেকে মিষ্টি কিনে জামাই-তার শশুর বাড়ি যাচ্ছে এমন দৃশ্য প্রতিয়মান। যার ব্যত্বায় ঘটেনি এবারও। তবে বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস আক্রমনের কারনে গত বছর থেকে এখানে  ঈদ মেলা বন্ধ রয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে মিষ্টির দাম বাড়িয়ে দিয়েছেন অত্র এলাকার ব্যবসায়ীগন। 

বাঘার আমোদপুর গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, প্রয়াত বাবার মুখে শুনেছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা:) এক মাস সিয়াম সাধনের পর সকালে মিষ্টি মুখ করে নাকি-ঈদগাহে নামাজ পড়তে যেতেন। সেই সূত্র ধরে বাবা প্রতি ঈদের-আগের দিন ইফতার করে মেলা থেকে হরেক রকম মিষ্টি বাড়িতে নিয়ে আসতো। আর আমরা কয়েক ভাই ঈদের দিন সকালে বাবার সাথে মিষ্টি-লুচি খেয়ে ঈদগাহে যেতাম। 

তিনি বলেন, এ রেওয়াজ এখনও প্রচলিত আছে । তবে পর-পর দুই বছর এখানে ঈদ মেলা না হওয়ায় স্থানীয় মিষ্টি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সকল প্রকার মিষ্টির দাম বাড়িয়ে দিয়েছেন। যা দেখেও না দেখার ভান করছেন স্থানীয় প্রশাসন। 

মিষ্টির দাম বাড়ানো প্রসঙ্গে  উপজেলা সদরে অবস্থিত গৌর মিষ্টান্ন ভান্ডরের সাথে কথা বললে তারা বলেন, সবাই দাম বাড়িয়েছে তাই আমরাও বাড়িয়েছি। 

এ বিষয়ে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু বলেন, ঈদ উপলক্ষে হটাৎ করে মিষ্টির দাম আকাশ সোয়া হয়েছে। অথচ-চিনি, দুধ এবং আটার দাম স্বাভাবিক রয়েছে। তিনি জনস্বার্থে বিষয়টি দেখভালের জন্য স্থানীয় প্রশাসন এবং গনমাধ্যম কর্মীদের দৃষ্টি  আকর্ষণ করেন। 

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিয়য়টি দেখবেন বলে জানান। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31