IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
Home >> বিনোদন >> ‘শুধু নায়িকারাই মাদকাসক্ত, নায়করা কি ধোয়া তুলসিপাত ”

‘শুধু নায়িকারাই মাদকাসক্ত, নায়করা কি ধোয়া তুলসিপাত ”

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে গিয়ে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মাদক সংশ্লিষ্টতার বিষয়টি একে একে বেরিয়ে আসছে। তবে এক্ষেত্রে তুলনামূলক নায়িকাদের নামই বেশি উঠে আসছে দেশটির গোয়েন্দা সংস্থার তদন্তে। মাদকের সংশ্লিষ্টতায় ডাকা হয়েছে দীপিকা পাডুকোন, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরের মতো খ্যাতিমান অভিনেত্রীদের। এতেই খেপেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত! পুরুষেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাদের বউদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। ভগবান ওদের রক্ষা কর?’

এক টুইট বার্তায় এভাবেই বলিউডের পিতৃতন্ত্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন মিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বার্তা দিয়েই প্রথম বলিউডের সঙ্গে ড্রাগের নেশা নিয়ে এনসিবি তদন্তের প্রকাশ্য সমালোচনা করল টলিউড।

স্থানীয় এক সংবাদমাধ্যমকে মিমি বলেন, ‘কোনো মেয়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী, সুন্দরী ও অভিনেত্রী হয় তাকে সবাই দেখতে চাইবে। এখন মাদকযোগে এনসিবি শুধু অভিনেত্রীদের ডেকে পাঠাল? ছেলেরা কি ধোয়া তুলসিপাতা?’

একজন সংসদ সদস্য হিসেবে মিমি বিষয়টা আরও পরিষ্কার করে দিয়ে বলেন, ‘করোনা ভ্যাকসিন, কৃষক বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে আসতেই এই অভিনেত্রীদের মাদকযোগের প্রসঙ্গ এনে মিডিয়াকে, সাধারণ মানুষকে দূরে রাখতে চাইছে বর্তমান সরকার।’

নিজের অভিজ্ঞতার কথা মাথায় রেখে তিনি বলেন, ‘আমি বিশেষ কারও পক্ষ নিচ্ছি না! তবে আমি জানি একজন মেয়ে হিসেবে কেমন করে ধাপে ধাপে লড়াই করে দীপিকাকে উঠতে হয়েছে। ওর বক্তব্যও বলিষ্ঠ। সেই কারণেই ও পিতৃতন্ত্রের নজরে। ওর এত পরিশ্রম। ইমেজ সব নষ্ট হয়ে যাবে? আমার খুব খারাপ লাগছে!’

দীপিকার কথা বলতে গিয়ে মিমি জানান, মাদকযোগ নিয়ে তদন্ত যদি করতেই হয় তাহলে আইনত হোক। বেছে, বেছে অভিনেত্রীদের এই সারিতে দাঁড় করানো হচ্ছে কেন? তিনি বলেন, ‘সুশান্তের মৃত্যুর পরেই সবাই জানল বলিউডে মাদক ব্যবসা চলে। এর আগে এই বিষয় নিয়ে কই কোনও কথা তো ওঠেনি কেন?’

এদিকে বলিউডে মাদককাণ্ডে দীপিকা পাডুকোন, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরসহ বেশ কয়েকজনকে ডেকেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। প্রথম সারির এসব নায়িকাদের এনসিবির পক্ষ থেকে বিশেষ (সমন পাঠানো হয়েছে। এদিকে আজই দীপিকা পাড়ুকোন মুম্বাইয়ে পা রেখেছেন। এছাড়া এনসিবির নজরদারিতে রয়েছেন বলিউড পাড়ার আরও ৩৯ জন।

এদিকে দীপিকার স্বামী রণবীর সিং আবেদন করেছেন, তার স্ত্রীকে (দীপিকা) এনবিসির পক্ষ থেকে জেরা করার সময় তাকে সেখানে থাকতে দিতে। কারণ, দীপিকা বারবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31