ধূমকেতু প্রতিবেদক : মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নগরীতে আরো ৭ জুয়ারিকে আটক করেছে। এসময় তাদের থেকে তাস ও নগর টাকা উদ্ধার করে। মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, মাসুদ (৪০), কামাল (৫৩), শহিদুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪২), হবিবর রহমান (৬০), আরমান আলী (৫৮), শুকুর উদ্দিন (৪৫)।
তিনি জানান, শুক্রবার রাত ১১ টায় নগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দাশপুকুর আইডি মোড় সংলগ্ন সিটি বাইপাস ‘ট্রাক চালক সমবায় সমিতি’ এর ক্লাব ঘরে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করা হয়। এসময় ৪ প্যাকেট তাস ও নগদ ২১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


