IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
Home >> প্রবাস >> মোড়ে মোড়ে টানানো হবে ধর্ষকদের নাম ও ছবি!

মোড়ে মোড়ে টানানো হবে ধর্ষকদের নাম ও ছবি!

ধূমকেতু নিউজ ডেস্ক : নারী নির্যাতনকারী ও হয়রানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম ও পোস্টার রাজ্যের সর্বত্র সাঁটানোর নির্দেশ দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

লকডাউনের আগে কিংবা পরে উত্তরপ্রদেশে নারী নির্যাতন, ইভটিজিংয়ের ঘটনা সামনে এসেছে বহুবার। সেই সমস্ত ঘটনা রুখতে এবার ভিন্নরকম সিদ্ধান্ত নিল যোগী প্রশাসন।

বৃহস্পতিবার নারী নির্যাতনকারী ও হয়রানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম ও পোস্টার রাজ্যের সর্বত্র সাঁটানোর নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সরকারি তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন নারী, যুবতী এবং শিশুদের শ্লীলতাহানিতে জড়িত অপরাধীদের, ইভটিজিং মামলায় অভিযুক্তদের পোস্টারগুলো রাস্তার মোড় এবং প্রকাশ্য স্থানে সাঁটানো হবে। এর মাধ্যমে ইভটিজারদের নাম ও ছবি সবাই জানতে পারবে। সুরক্ষার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে।”

এদিন সকালে যোগীর কানপুরে যাওয়ার সময় এমন একটি ঘটনা তার নজরে আসে। যেখানে ২১ বছর বয়সী এক দলিত মহিলাকে দু’জন যুবক শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছিল। এরপরই এই নির্দেশনা জারি করা হয়। শ্লীলতাহানি ও অপরাধমূলক ভয় দেখানো এবং হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয় দুজন অভিযুক্তের বিরুদ্ধে। তাদের গ্রেফতারও করে উত্তরপ্রদেশের পুলিশ। এই দু’জনের বিরুদ্ধে এসসি / এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের কয়েকটি ধারায়ও এফআইআরে রাখা হয়েছে।

সরকারের জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রত্যেক জেলায় পুলিশকে রোহিঙ্গাবিরোধী স্কোয়াডের মতো নারীদের সুরক্ষার জন্য কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, কোনো অঞ্চলে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, থানার ইনচার্জ এবং সংশ্লিষ্ট সার্কেল অফিসারকে দায়ী করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930