IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> অধিক আম উৎপাদনের লক্ষে নতুন কৌশল

অধিক আম উৎপাদনের লক্ষে নতুন কৌশল

ধূমকেতু প্রতাবেদক, নুরুজ্জামান, বাঘা : আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত রাজশাহীর বাঘা উপজেলার আম চাষী ও ব্যবসায়ীরা অধিক হারে আম উৎপাদন ও ঠিকসই এর লক্ষে গাছের শিকড়ে এক ধরনের হরমন এবং আমে পলিপ্যাক ব্যবহার শুরু করেছেন। এর ফলে একদিকে যেমন গাছে অধিক হারে আম ধরছে। অপরদিকে আম ফেটে যাওয়া বন্ধ হওয়াসহ কোন প্রকার বালাই নাশক ছাড়া আমের রঙ আকর্শনীয় হয়ে উঠছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, আমের জন্য রাজশাহীকে বিখ্যাত বলা হলেও আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত জেলার চারঘাট-বাঘা ও চাপাই নবাবগঞ্জকে ঘিরে। এর মধ্যে মাটিগত কারণে বাঘার আমের সু-খ্যাতি সারা দেশ জুড়ে। এখানকার আম গত তিন বছর থেকে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল এবং ফ্রান্সসহ রাশিয়াতে পাঠানো হচ্ছে। এর মধ্যে রয়েছে-গোপাল ভোগ, হিমসাগার,আম্রুপালি, ল্যাংড়া এবং ফজলি আম। 

এ অঞ্চলের আম চাষী  ও বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, আমোদপুর গ্রামের মহাসিমন আলী, কলিগ্রামের আশরাফুদৌল্লা এবং বাঘার মুক্তার হোসেন জানান, আমের জন্য বছর ভ্যারি করে। এ বছর যেসব গাছে বিপুল পরিমান আম ধরবে, পরবর্তী বছর সে সব গাছে আম কম আসবে। এ জন্য কিছু  সংখ্যক ব্যবসয়ী আগ্রীম আম কিনে বাগানে প্রতি বছর আম ভাঙ্গার পর সার প্রয়োগসহ গাছের গোড়ায় পরবর্তী বছরে অধিক আম পাওয়ার  আসায় গাছের গোড়ায় মাটি সরিয়ে শিকড়ে হরমন প্রয়োগ করছে। যার কোন অনুমোদন নেই। 

অপরদিকে, আম পাকার পূর্বে গত কয়েক বছর ধরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে আমে পলিপ্যাক (এক ধরনের কাগজের ঠোঙ্গা) জড়িয়ে দিচ্ছে অসংখ্য কৃষক ও ব্যবসায়ী মহল। এতে করে একদিকে যেমন আম ফাটা ও পোকা ধরা বন্ধ হচ্ছে অপরদিকে সাধারণ খোলা আমের চেয়ে এ আমের কালার  হচ্ছে চোখে পড়ার মতো। 

সার্বিক বিষয়ে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান বলেন, আমে পলিপ্যাক ব্যবহারে কোন ক্ষতি নেই । এতে করে আম ভাল থাকে। তবে অধিক আম  পাওয়ার  আসায় গাছের শিকড়ে হরমন ব্যবহার করা সরকারিভাবে নিষিদ্ধ। এতে করে গাছ মারা যাই। এ কেত্রে কোন কৃষক যদি স্বল্প পরিমান হরমন প্রয়োগের পাশা-পাশি বাগানে মরিমিত রাসইনিক ও জৈব সার ব্যবহার করতে পারে সে ক্ষতি হওয়ার সুযোগ কম । 

তিনি বলেন, রাজশাহী মহানগর শহরসহ জেলার ৯ টি উপজেলা মিলে বর্তমানে ১৭ হাজার হেক্টর জমিতে আম উৎপাদন হচ্ছে। এর মধ্যে বাঘা উপজেলায় উৎপাদন হচ্ছে সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে। তাঁর মতে- ঢাকা, ভৈরম, সিলেট, বরিশাল, নরসিংদি, চিটিগং এলাকায় যেসব আমের আড়ৎ রয়েছে সেখানে বাঘার আমের চাহিদা ও দাম অন্য এলাকার  চেয়ে অনেক বেশি। কারণ মাটিগত কারণে এ উপজেলার আম অত্যান্ত সুস্বাধু। এখানকার প্রধান অর্থকারি ফসল আম। প্রতি বছর আম মৌসুমে এ অঞ্চলের আম চাষিরা তাদের বাগান বিক্রী করে অর্থ উপার্জন করেন ১৩ থেকে ১৪ শ কোটি টাকা। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31