IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাস্তায় প্রতিকী ক্লাস

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাস্তায় প্রতিকী ক্লাস

ধূমকেতু প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নগরীতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহৃত রয়েছে। বুধবার নগরীতে প্রতিকী ক্লাস ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় এ প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়।

জানা গেছে, একটানা ৪৩৭ দিন ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তবে লকডাউনের মধ্যেও শপিংমল, মার্কেট, অফিসসহ গণপরিবহণ চলাচল ও বন্ধ এমন অবস্থায় কেটেছে। তবে দীর্ঘ সময় ধরে বন্ধ থেকে গেলো শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীরা সেশনজটসহ ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এদিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আজ রাস্তায় বসে প্রতীকী ক্লাস করেন সাধারণ শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল সাবিরা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহীর সদস্য আবদুর রহমান নবীন, রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ, রাজশাহী কলেজ শিক্ষার্থী জাকারিয়া ইসলাম, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শিক্ষার্থী নাদিম সিনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ইফতেখার আলম মাসউদ, সম্পাদক উত্তরণ সাহিত্য পত্রিকা রাজশাহী ও রাবি শিক্ষার্থী মোহাব্বত হোসেন মিলন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ-দৌলাসহ প্রমুখ।

সমাবেশে তারা অবিলম্বে রাজশাহীসহ সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে তারা বলেন, দেশের সবকিছু যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলছে সেখানে আমাদের কেনও বসিয়ে রাখা হচ্ছে বুঝতে পারছি না। করোনা মহামারীর দোহাই দিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে জিম্মি করা হচ্ছে। সরকার পরিকল্পিত ভাবে এই প্রজন্মকে অসার ও মেরুদন্ডহীন করে তুলছে বলেও তারা অভিযোগ করেন। এ সময় শিক্ষার্থীরা দ্রুত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news