IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ

রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী মহানগরীর গরীব, অসহায় ও দুস্থ্য মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বড়কুঠি সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সারা বিশ^ এখন কঠিন সময় অতিবাহিত করছে। কোভিড-১৯ নানাভাবে বিশ^কে বিপর্যস্ত করেছে। একই সাথে প্রাকৃতিক পরিবেশে দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। পাশর্^বতী দেশ ভারতে এটি আঘাত হেনেছে। আমাদের দেশে এর কিছুটা প্রভাব পড়েছে। এ পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকতে হবে। দূর্যোগময় এ পরিস্থিতিতে সমাজের দুস্থ ও অসহায় পরিবারের জন্য শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দুপুর থেকে বিকাল পর্যন্ত চলমান কার্যক্রমে শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া পাঁচ শতাধিক ব্যক্তির প্রত্যেককে ১টি মাস্ক ও ১টি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। ডা. তারিকুল ইসলাম বনি, ডা. মমিনুল ইসলাম, ডা. তামান্না বাশার, ডা. উম্মুল খায়ের ফাতেমা, ডা. রায়হানুল হক সিজার, ডা. মিজানুর রহমান মিজানসহ রাজশাহী কলেজ ও হাসপাতাল এবং বারিন্দ মেডিকেল কলেজের ১৫ সদস্যের মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু প্যানেল, মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম, সম্মানিত নাগরিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা. প্যাট্রিক বিপুল বিশ^াস, ডাঃ এফএমএ জাহিদ, আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news