IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা
Home >> রাজশাহী >> বিধিনিষেধ অমান্য করে রাজশাহী প্রবেশের সময় আটক ৪৬

বিধিনিষেধ অমান্য করে রাজশাহী প্রবেশের সময় আটক ৪৬

ধূমকেতু প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে চলছে কড়া লকডাউন। এ লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে চলে আসায় রাজশাহী থেকে ৪৬ জনকে চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ থেকে গভীর রাতে একটি মাইক্রোবাসে ১২ জন, দুইটি অটোরিকশায় ১৪ জন ও ৪টি সিএনজিতে ২০ জন রাজশাহীতে চলে আসে।

এসময় বুধবার ১২টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা থানার হাডুপুর ও কাঠালবাড়িয়া ঢালুর মোড় স্থানীয় যুবকরা তাদের আটকে দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের চাঁপাইনবাবগঞ্জ ফেরত পাঠায়। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়। তাদের অধিকাংশই কাজের সন্ধানে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহী শহরে আসছিল।

হাড়ুপুর এলাকার যুবক রবিউল ইসলাম রবি জানান, বুধবার রাত ১২টার দিকে হাডুপুর শহর রক্ষা বাঁধের উপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন যানবাহনে লোকজন রাজশাহী প্রবেশ করছিলো। এ সময় সন্দেহ হলে একটি মাইক্রোবাসসহ সাতটি যানবাহন থামানো হয়। যাদে চাঁপাইনবাবগঞ্জের ৪৬ জন লোক ছিল। পরিচয় জানতে চাইলে তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছে বলে জানায়। সাথে সাথে বিষয়টি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানানো হয়।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ জানান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোবাস ভাড়া করে রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে পকেট রাস্তা ধরে তারা রাজশাহীতে প্রবেশ করে। এসময় হাডুপুর ও কাঁঠালবাড়িয়া এলাকার যুবকরা আটকে দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের গাড়িসহ চাঁপাইনবাবগঞ্জ ফেরত পাঠায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31