IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বাঘায় স্কুল ছাত্রীকে ইফটিজিং’র অভিযোগ

বাঘায় স্কুল ছাত্রীকে ইফটিজিং’র অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় দশম শ্রেণী পড়া এক স্কুল ছাত্রীকে ইফটিজিং করার অপরাধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) সন্ধ্যায় ভুক্তভুগীর মা বাদী হয়ে তাঁর কন্যাকে সাথে করে থানায় এসে এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত উত্যাক্তকারীর নাম মামুন আলী। তার বাড়ী উপজেলার পাকুড়িয়া এলাকায় বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি পড়া এক ছাত্রী করোনাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাশের গ্রামে এক শিক্ষকের বাড়িতে প্রতিদিন প্রাইভেট পড়তে যাই। এ সময় পাকুড়িয়া এলাকার মামুন আলী (২০) নামে এক যুবক ঐ ছাত্রীকে প্রায়সঃ রাস্তায় গিয়ে ইফটিজিং করাসহ প্রেমের প্রস্তাব দেয়। এ খবরটি ঐ ছাত্রী তাঁর পরিবারকে জানায়।

এদিকে ঘটনা অবগত হয়ে ঐ ছাত্রীর মা তাঁর চাচাকে সাথে করে সম্প্রতি মামুন আলীর বাড়িতে এসে তাঁর পরিবারকে বিষয়টি জানায়। পরক্ষনে মামুন তাঁর পরিবারের মুখে এ অভিযোগ শুনে ক্ষিপ্ত হয় এবং গত ০৬ জুন বিকাল ৪.০০ টার সময় স্কুল ছাত্রীর বাড়ির সামনে গিয়ে তাকে ডাকা ডাকি শুরু করে। এ সময় ঐ ছাত্রীর মা বাড়ির বাহিরে এসে মামুন আলীকে সেখান থেকে চলে যেতে বলে। তখন মামুন তাঁর মেয়েকে দেখে নিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

নিরুপায় হয়ে ঐ স্কুল ছাত্রীর মা ঘটনার দু’দিন পর মঙ্গলবার সন্ধ্যায় বাঘা থানায় এসে একটি ইফটিজিং মামলা দায়ের করেন। তিনি পুলিশকে জানান, আমার স্বামী নেই। আমি অনেক কষ্ট করে আমার মেয়েকে লেখাপড়া শিখাচ্ছি। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চায়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news