ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে। মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


