IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> রাজনীতি >> সরকার মিথ্যা ঘটনা নিয়ে নাটক বানিয়েছে

সরকার মিথ্যা ঘটনা নিয়ে নাটক বানিয়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকার মিথ্যা ঘটনা নিয়ে নাটক বানিয়েছে মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, আপনারা মিথ্যা ঘটনা নিয়ে নাটক বানিয়েছেন, সামনে সত্য ঘটনা নিয়ে নাটক হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা নাটক নির্মাণসহ কয়েকটি ইস্যুর প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে সোহেল বলেন, ৭২-৭৫ এর দুর্ভিক্ষ নিয়ে নাটক হবে। একদিকে ঢাকা মহানগরের এপাশে-ওপাশে দুর্ভিক্ষে মানুষের লাশ পড়ে আছে, অপরদিকে ডাস্টবিনের সামনে মানুষ এবং কুকুর যখন পাশাপাশি খাবার খাচ্ছে তখন এই মহানগরীতেই মাথায় সোনার মুকুট পরে কারা হেঁটেছে তা এদেশের মানুষ জানে। সেগুলো নিয়েও কিন্তু নাটক হবে। সিরাজ সিকদারকে কীভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে নাটক হবে, কীভাবে সব পত্রিকা বন্ধ করে দিয়ে চারটি পত্রিকা চালু করে রাখা হয়েছিল তা নিয়ে নাটক হবে।

তিনি বলেন, সিরাজউদ্দৌলা-মীরজাফর নিয়েও নাটক সিনেমা হয়েছে কিন্তু ১৯৮৬ সালে যারা মানুষের রক্তের সঙ্গে বেইমানি করে এরশাদের স্বৈরশাসনের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে, সেই নব্য মীরজাফরদের নিয়ে সামনে নাটক কিন্তু হবে।

বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে একটি গোষ্ঠী বহুদিন যাবত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কীভাবে তাকে ছোট করা যায়। চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও তার দলের বড় বড় নেতারা। নামিয়ে দিয়েছে ভাড়া করা বুদ্ধিজীবী ও সংস্কৃতিক কর্মীদের। বছরের পর বছর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কোনোভাবেই ছোট করতে পারছেন না। কারণ যে বৃক্ষের শিকড় অনেক গভীরে তা কোনো বাতাসে উপড়ে পড়ে না।

তিনি বলেন, হিমালয় পর্বতের সামনে দাঁড়িয়ে তার উচ্চতা ও বিশালতা দেখে কেউ যদি হিংসে করে আর হিমালয় পর্বতকে গালি দেয় তাতে হিমালয় পর্বতের কিছুই আসে যায় না। আটলান্টিকের সামনে দাঁড়িয়ে তার বিশালতা দেখে কেউ যদি তাকে গালি দেয়, তাকে ছোট করার চেষ্টা করে এতে আটলান্টিকের কিছুই যায় আসে না।

‘শেক্সপিয়রকে নিয়ে, তার নাটক নিয়ে সবাই সমালোচনা করতে পারেন, তবে তার বা তার নাটকের কিছু আসে যায় না। তার মহিমা নিয়েই সেক্সপিয়র ও তার মহিমা বেঁচে থাকবে। ঠিক তেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খাটো করার জন্য যত চেষ্টাই করুন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান আপন মহিমায় বাংলাদেশর মানুষের মনের গভীরে যে জায়গা করে নিয়েছেন, সেই জায়গা থেকে সরানোর ক্ষমতা কারো নেই।’

আয়োজক সংগঠনের সভাপতি ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ন মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস‌্য আমিনুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি মোঃ সানাউল্লাহ, শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31